সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিভিল সার্জনের অনুরোধে চুয়াডাঙ্গায় চিকিৎসকদের কর্মবিরতি ও ধর্মঘট প্রত্যাহার

সিভিল সার্জনের অনুরোধে চুয়াডাঙ্গায় চিকিৎসকদের কর্মবিরতি ও ধর্মঘট প্রত্যাহার

চুয়াডাঙ্গা শহরের উপশম নার্সিং হোম ক্লিনিকে পিত্তথলিতে অস্ত্রোপচারের সময় রবগুল মোল্লা (৪৮) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও চিকিৎসক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে জেলাজুড়ে সরকারি- বেসরকারি চিকিৎসকরা ৪৮ ঘণ্টা সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার যে ঘোষণা দিয়েছিলেন তা প্রত্যাহার করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদের অনুরোধে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চুয়াডাঙ্গা শাখার নেতারা কর্মবিরতি ও ধর্মঘট প্রত্যাহার করে নেন।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ বলেন, চিকিৎসা সেবায় যাতে সংকট আরও না বাড়ে সেই লক্ষে আমি বিএমএ নেতারদের সঙ্গে কথা বলেছি। ওনারা অনুধাবন করেন যে চিকিৎসা সেবা বন্ধ থাকলে আরও সংকট তৈরী হতে পারে। ফলে তারা ৪৮ ঘণ্টার যে কর্মসূচী দিয়েছিলেন তা প্রত্যাহার করে নিয়েছেন।

এর আগে গতকাল রোববার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখার আয়োজনে জরুরি সভায় সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন