ঢাকা : রাজধানীর মৌচাকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন রিয়াজ এবং আল আমিন। এর মধ্যে একজনকে ঢাকা থেকে ও অন্যজনকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিল্লাল হোসেন তালুকদার খুনের ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ এবং আল আমিন নামে দুই জনকে আটক করা হয়েছে। মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
জানা গেছে, তবে হত্যাকণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
এর আগে সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের পাশে আনারকলি সুপার মার্কেটের পার্কিং স্থানে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন তালুকদার পেশায় সিমেন্ট-বালু ব্যবসায়ী বিল্লাল মগবাজারের পৃথক দুটি এলাকায় দুই পরিবার ও ৬ সন্তান নিয়ে বসবাস করতেন।
আরপি/এনডি/এএস



