শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৭৮৩ জন হাজি

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৭৮৩ জন হাজি

ঢাকা: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৬৩ হাজার ৭৮৩ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫৯ হাজার ৪৬৪ জন হাজি।

‎‎মঙ্গলবার (২৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিনের তথ্য সূত্রে এসব জানা গেছে।

‎হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ১৬৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৪টি ফ্লাইটে ২৮ হাজার ৬৩৩ জন, সৌদি এয়ারলাইন্স ৫৮টি ফ্লাইটে ২২ হাজার ৩০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন হাজি পরিবহন করেছে।

এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪ হাজার ১৭৮ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।

উল্লেখ্য, গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ শেষে ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন