, || ||

হরমুজ থেকে বাধ্য হয়ে সরে গেলো মার্কিন বাহিনী

হরমুজ থেকে বাধ্য হয়ে সরে গেলো মার্কিন বাহিনী

ওমান সাগরে হরমুজ প্রণালীর খুব কাছে অবস্থান করা মার্কিন বাহিনীকে সরে যেতে বাধ্য করেছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস (আইআরজিসি)। এই ঘটনায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন-ইরান উত্তেজনা আরও বেড়েছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এর আগে মার্কিন বাহিনী ‘তৌস্কা’ নামের একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করে। জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। এতে মার্কিন নৌ-অবরোধ লঙ্ঘন হয় বলে অভিযোগ ওঠে। মার্কিন বাহিনী জাহাজটিতে হামলা করে এবং এটিকে ইরানি জলসীমায় ফিরে যেতে বাধ্য করে।

আইআরজিসির নৌ-ইউনিটের ‘সময়মতো উপস্থিতি ও দ্রুত সাড়া দেওয়ার’ কারণে মার্কিন বাহিনী এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়।

হরমুজ প্রণালী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জলপথ। ইরান যুদ্ধ শুরুর আগে এই পথ দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ২০ শতাংশ পরিবহন হতো।

এই মাসের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই জলপথে নৌ-অবরোধ আরোপ করে। এতে ইরানি বন্দরে জাহাজ ঢোকা ও বের হওয়া বন্ধ হয়ে যায়। এর আগে আইআরজিসিও এই প্রণালীতে একটি ভার্চুয়াল অবরোধ আরোপ করেছিল।

সুত্র- প্রেস টিভি

ওয়ান নিউজ ডেস্ক

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন