, || ||

পশ্চিমবঙ্গে ভোট, তিন দিন বন্ধ গেদে-দর্শনা চেকপোস্ট

পশ্চিমবঙ্গে ভোট, তিন দিন বন্ধ গেদে-দর্শনা চেকপোস্ট

ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এ উপলক্ষে গেদে-দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে জরুরি বা মানবিক কারণে কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় রাখা হয়েছে।

আজ সোমবার ২৭ এপ্রিল থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশী ও অন্যান্য বিদেশী পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা দেশে ফিরতে পারবেন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে ভারতের কেন্দ্রীয় সরকারের এক অফিস আদেশের বরাতে বিষয়টি নিশ্চিত করেন দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন।

তিনি জানান, আগামী ২৯ এপ্রিল নদিয়া জেলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে আজ সকাল ৯টা ২০ মিনিট থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা আইসিপির কাস্টমস ও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে এ সময়ে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরতে কোনো বাধা থাকবে না।

নির্বাচন ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার। অতীতেও পশ্চিমবঙ্গে ভোটের সময় একইভাবে সাময়িকভাবে যাত্রী পারাপার সীমিত করা হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংদর্শনা ইমিগ্রেশন সূত্র জানায়, গত রোববার ভারতের গেদে ইমিগ্রেশন অফিসের ইনচার্জ পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্দেশনার কথা আনুষ্ঠানিকভাবে দর্শনা ইমিগ্রেশনকে অবহিত করেন। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।, আগামী ৩০ এপ্রিল থেকে আগের নিয়মে বন্দর দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিকভাবে শুরু হবে।

ইএআর/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন