শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যে কোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত

যে কোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত

যে কোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার এক জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি ।

মোহসেন রেজাই বলেন, যেভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল, টিক তেমনিভাবে যে কোনো নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হতে বাধ্য।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে দেবে না। ইরানের সামরিক বাহিনীর ‘গুরুত্বপূর্ণ অপ্রকাশিত সক্ষমতা’ রয়েছে, যা যে কোনো হুমকির জবাব দিতে পারে।

মোহসেন রেজাই আরও বলেন, ইরান এমন কোনো দেশ নয়, যে যাকে টুইট বা কাল্পনিক অবরোধ পরিকল্পনা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ইরানের আইআরজিসির প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী মোহসেন রেজাই আগে অবসর নিয়েছিলেন। পরে তিনি অবসর ভেঙে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে দায়িত্ব পালন শুরু করেন।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন