খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইমন আঞ্চলিক দল ইউপিডিএফ-গণতান্ত্রিকের সদস্য।
বৃহস্পতিবার (৭ মে) সকালে পানছড়ির ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।
জানা যায়, সকালে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তরা এসে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা নিহত ইমন হোসেনকে নিজেদের সদস্য দাবি করে বলেন, এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী।
পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পানছড়িতে একজনকে গুলি করে কে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি। নিহত যুবক কোন সংগঠনের তা নিশ্চিত করা বলা যাচ্ছে না।
কেএইচ/এনডি/এএস



