, || ||

২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

ঢাকা : দেশে গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।

এরমধ্যে হামের উপসর্গ নিয়ে ৬ এবং হামে আক্রান্ত হয়ে ৩ শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৫৬ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৫৬৭ জন।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন