সাতক্ষীরা : সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৬মে) সকাল সড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, অপরাধীদোর কোন পরিচয় নেই, পুলিশ বিভাগে যারা অপরাধ করবে পোষাক না দেখে নিরপেক্ষ তদন্ত করবো। জনগনের নিরাপত্তা, জনগণের জানমালের নিরাপত্তা অগ্রাধিকার দেওয়া হবে। সমাজে কোন বিশৃঙ্খলা না হয়, চাঁদাবাজী না হয়, সেগুলো নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে পুলিশের পক্ষ থেকে।

তিনি আরো বলেন, আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অনলাইন জুয়া ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য। সুন্দরবনের জলদস্যুদের ব্যাপারে বিভিন্ন বাহিনীর সাথে কথা বলে ব্যবস্থা নেবে ও ভূমিদস্যদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সাতক্ষীরাতে কাউন্টার মামলা বেড়ে যাওয়ায় তিনি এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানান ।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডি আই -১ আব্দুল আলিম, এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
আব্দুল মোমিন/এনডি/এএস



