, || ||

বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি করছে বিইআরসি

বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি করছে বিইআরসি

ঢাকা : জুন থেকে দাম বাড়বে বিদ্যুতের। এরই আনুষ্ঠানিকতার অংশ হিসাবে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট বিভিন্ন মহল,ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত আছেন।

গণশুনানিতে দাম বাড়ানোর বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন চলছে। এতে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।

গণশুনানির প্রথম দিন পাইকারি গ্রাহক এবং দ্বিতীয় দিন সাধারণ গ্রাহকদের বিদ্যুতের দাম নিয়ে শুনানি হবে। বিদ্যুতের দাম কী পরিমাণ বাড়ানো হবে, তা গণশুনানির পর সিদ্ধান্ত হবে।

সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত হিসাবে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এর বাইরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৪৭ হাজার কোটি টাকার দেনা পরিশোধ করতেই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।

দাম বাড়ানোর বিষয়ে প্রস্তাবে পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি এক দশমিক ২০ টাকা (১৭ শতাংশ) থেকে এক দশমিক ৫০ টাকা (২১ শতাংশ) দাম বাড়ানোর কথা বলা হয়েছে।

পাশাপাশি গ্রাহক পর্যায়ে এক দশমিক ২৯ টাকা (১৪ দশমিক ২১ শতাংশ) থেকে এক দশমিক ৬১ টাকা (১৭ দশমিক ৭৬ শতাংশ) বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন