শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গ্রীষ্মকালে ঠোঁট ফাটলে যেভাবে যত্ন নেবেন

গ্রীষ্মকালে ঠোঁট ফাটলে যেভাবে যত্ন নেবেন

প্রতিদিন বাড়ছে গরম। এই গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতাও। রোদে বাইরে বেরোলেই পড়তে হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতিতে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই গরমেও ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যাচ্ছে!

তাই মুখ, হাত-পায়ের পাশাপাশি ঠোঁটেরও বিশেষ যত্ন নেওয়া জরুরি, নাহলে সমস্যা আরও বাড়তে পারে।

ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজাবেন না। এতে লালারস ও বাইরের ধুলো-ধোঁয়ার কারণে ঠোঁট আরও শুষ্ক হয়ে ফাটতে পারে। বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন ব্যবহার করা জরুরি, তবে ঠোঁটে তা লাগানো যায় না। তাই রোদ থেকে বাঁচতে টুপি ব্যবহার করা যেতে পারে।

গরমে শরীরে পানির ঘাটতি দেখা দেয়, যার প্রভাব ঠোঁটেও পড়ে। তাই বেশি করে পানি পান করা উচিত। অতিরিক্ত মশলাদার খাবার এই সময়ে এড়িয়ে চলাই ভালো, কারণ এতে শরীরের পাশাপাশি ঠোঁটও শুষ্ক হয়ে যেতে পারে।

খাবারের তালিকায় শশা, তরমুজ, ঝিঙের মতো জলসমৃদ্ধ ফল ও সবজি রাখুন। ঠোঁট নরম রাখতে এসপিএফযুক্ত লিপ বাম ব্যবহার করা প্রয়োজন। এছাড়া, এসিতে দীর্ঘ সময় থাকলে ঠোঁট দ্রুত শুষ্ক হয়ে যেতে পারে, তাই নিয়মিত আর্দ্রতা বজায় রাখা দরকার।

যারা নিয়মিত লিপস্টিক ব্যবহার করেন, বিশেষ করে ম্যাট লিপস্টিক, তাদের এই গরমে আরও সতর্ক থাকা উচিত। লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপ বাম ব্যবহার করুন।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন