, || ||

বাজেট বরাদ্দের পরই স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাজেট বরাদ্দের পরই স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঢাকা : বাজেটে নির্বাচনের বরাদ্দ আসার পরই জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে, সেই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে।

তিনি বলেন, লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে ওয়াসা, সুয়ারেজ লাইনগুলোকে দাশের কান্দি নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। আগামী ৬ মাসের মধ্যে সোসাইটিগুলোকে সিটিপি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, গতকাল যে দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কিবরিয়াকে বরখাস্ত করা হয়েছে সে ব্যাপারেও বিভাগীয় ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু লার্ভা হয় এমন জায়গা পরিস্কারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছিল, তা সোমবার শেষ হয়েছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরেরদিন নিজে ঘুরেছেন ঢাকা শহরে। কোথায় কী অবস্থা তিনি দেখেছেন। প্রটোকল ছাড়া, গাড়ি চালিয়ে ৪ ঘণ্টা দেখেছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেখানে কাজের গাফিলতি দেখা যাবে সেখানেই ব্যবস্থা।

জেপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন