সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর দুই দেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রধানমন্ত্রীর দুই দেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন প্রধানমন্ত্রী।

সফরে মালয়েশিয়ার সঙ্গে দুটি সমঝোতা স্মারকসহ পাঁচটি সম্মতিপত্র ও চীনের সঙ্গে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরসহ ১৭টি সম্মতিপত্র সইয়ের আশা করা হচ্ছে।

শনিবার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, সফরে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। তিস্তা মহাপরিকল্পনাসহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা এবং সামরিক সক্ষমতা বিকাশের ক্ষেত্রে চীনের সঙ্গে যে সম্পর্ক আছে সেটি নিয়েও আলোচনা হবে।

পররাষ্ট্র সচিব বলেন, মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি শ্রমিকদের প্রবেশ সহজ করার চেষ্টা করা হবে। তবে, তাদের (মালয়েশিয়া) নিজস্ব রিভিউ শেষ হলেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনসহ আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া আসিয়ানের সদস্য হওয়ার জন্য বাংলাদেশকে সমর্থনে মালয়েশিয়াকে অনুরোধ জানানো হবে।

আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি দেশটির বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী মন্ত্রীসহ ২৮ জনের সফরসঙ্গী নিয়ে মালয়েশিয়া ও চীন সফর করবেন। সফর শেষে আগামী ২৬ জুন ঢাকার ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

জেপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন