রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

ঢাকা: জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের পাশাপাশি আরও অনেক মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। খবর এপি নিউজের।

বুধবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধারকাজ এখনো চলছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর একটি শপিং সেন্টারের অংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে এই ধসের ঘটনা ঘটে। এছাড়া একটি কাগজ কারখানার বিশাল চিমনিও ভেঙে পড়ে।

দেশটির দমকল বিভাগের তথ্য অনুযায়ী, কাশিমা শহরের এইয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন।

এদিকে, নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ইয়াতসুশিরো কারখানায় একটি চিমনি ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে কুমামোতোর জরুরি উদ্ধারকারী দল।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তাদের বেশিরভাগই কুমামোতো প্রিফেকচারের বাসিন্দা। এছাড়া পাশের নাগাসাকি প্রিফেকচারেও সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন