শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা সানজিদ গ্রেফতার

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা সানজিদ গ্রেফতার

চুয়াডাঙ্গা: নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবারাত ১টার দিকে চুয়াডাঙ্গা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সানজিদ আহমেদের বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টে ছাত্র-ছাত্রীদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, সানজিদ আহমেদের বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টে ছাত্র-ছাত্রীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার সানজিদ আহমেদকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ওএনবি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন