, || ||

নেপালে বন্যায় এখনো কোনো বাংলাদেশির প্রাণহানির খবর পাওয়া যায়নি: রাষ্ট্রদূত

নেপালে বন্যায় এখনো কোনো বাংলাদেশির প্রাণহানির খবর পাওয়া যায়নি: রাষ্ট্রদূত

ঢাকা: নেপালে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এ তথ্য জানান।

রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বলেন, এখনো কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা নিয়মিত খোঁজ খবর রাখছি।

নেপালে ভয়াবহ বন্যায় এখনো পর্যন্ত ১৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক। এর মধ্যে বিদেশি নাগরিকও আছেন।

এদিকে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

এছাড়া বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং নিখোঁজদের দ্রুত উদ্ধার ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন