, || ||

দর্শনায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে প্রাইভেট কারসহ দুইজন আটক

দর্শনায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে প্রাইভেট কারসহ দুইজন আটক

বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ দুই ইয়াবা সেবনকারীকে আটক করেছে চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ। বর্তমানে দর্শনা থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে অভিযানটি পরিচালনা করেন দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নূর উল্লাহ।

আটকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের আব্দুল লতিফের ছেলে রিয়াদ এবং দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের জহিরের ছেলে রকিবুল।

​পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো, নূর উল্লাহর নেতৃত্বে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হলে গাড়িটিতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে গাড়িটি ঘেরাও করে প্রাথমিক তল্লাশিতে গাড়ি থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম এবং ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

​অভিযান পরিচালনা প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নূর উল্লাহ জানান, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা সংগ্রহ ও সেবন করার জন্য আসছিল বলে জানিয়েছে।

তিনি আরও বলেন, তারা কোথা থেকে এই মাদক ক্রয় করেছে এবং এর পেছনে অন্য কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে অনুসন্ধান চালানো হচ্ছে।

​দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান জানান, তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছেন। তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মাদক নির্মূলে এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিপি/মনিরুজ্জামান সুমন/এএস

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন