রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত হাওয়া বেগম জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পারকৃষ্ণপুর ইউনিয়নে মদনা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। এ ঘটনায় পিকআপ চালক সুহান আলীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, আলুকদিয়ার আকন্দবাড়িয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন হাওয়া বেগম। সকালে আলুকদিয়া বাজারে ভ্যান থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যূ হয় তার।

দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে পিকআপটি আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ পিকআপ চালক সুহান আলীকে আটক করে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকার লোকমান মোল্লার ছেলে।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন