সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দর্শনা কলেজ ছাত্রলীগ নেতা মিল্লাত গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দর্শনা কলেজ ছাত্রলীগ নেতা মিল্লাত গ্রেপ্তার

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো. মিল্লাত হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিল্লাত দর্শনা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানাগেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে দর্শনা পৌর এলাকার দক্ষিণচাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিল্লাত হোসেন দক্ষিণচাদপুর গ্রামের মোঃ জিয়াউল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৬)-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মনিরুজ্জামান সুমন/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন