শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঘুমিয়ে থাকা নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঘুমিয়ে থাকা নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা ববিতা খাতুন (২৭) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বিত্তরা। নিহত ববিতা উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা সানোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, স্বামী পরিত্যক্তা ববিতা দুই সন্তান নিয়ে তিনি বাবার বাড়িতেই থাকতেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা ববিতার পিতার বাড়িতে প্রবেশ করে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাটি ঘটার সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আনুমানিক ১০টার দিকে তার মৃত্যু হয়।

বর্তমানে তার ম*রদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, খবর পেয়ে জীবননগর থানা পুলিশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পৌঁছায়। এরপর ববিতার অবস্থা গুরুতর হয় তাকে চুয়াডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করে। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজে আমরা তার মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এনডি/জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন