, || ||

প্রেমের প্রস্তাব প্রথম পেয়েছিলাম ক্লাস থ্রিতে: প্রভা

প্রেমের প্রস্তাব প্রথম পেয়েছিলাম ক্লাস থ্রিতে: প্রভা

রূপালী পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি একটি সেলিব্রিটি শো অনুষ্ঠানে নিজের প্রথম প্রেমের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

অনুষ্ঠানে প্রথম প্রেমের প্রস্তাব কোন ক্লাসে পেয়েছিলেন, উপস্থাকের এমন প্রশ্নে প্রভা বলেন, ক্লাস থ্রিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম। যে দিয়েছিল সেও মনে হয় সেভেন-এইটে পড়ত। সে-ও ছোটই ছিল।

তিনি বলেন, চিঠি পাওয়ার পর আমি ভীষণ ভয় পেয়েছিলাম। কারণ আমার শুধু মনে হচ্ছিল আম্মু যদি দেখে তাহলে মারবে। তাই সেই চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম।

ঘটনার পর কোনো জবাব দিয়েছিলেন কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন, না, একদমই না। ওই ছেলেটিও পরে আর যোগাযোগ করেনি। আমাদের আর কখনো দেখাও হয়নি।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন