, || ||

চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেড় বছরের শিশু হুজাইফার মৃত্যু

চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেড় বছরের শিশু হুজাইফার মৃত্যু

চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেড় বছর বয়সী শিশু হুজাইফার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হুজাইফা জেলা সদরের টেইপুর গ্রামের সবুজ আলীর ছেলে।

এর আগে সোমবার সকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর শিশুটি ডায়রিয়াতেও আক্রান্ত হয়েছিল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রানী বেগম জানান, নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় হুজাইফাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে শিশু ডায়রিয়া ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে তার নিউমোনিয়ার উপসর্গ বেড়ে যায়। একপর্যায়ে শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুল হক মালিক খোকন শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। তবে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে হুজাইফার মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। বিশেষ করে শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস নেয়া, জ্বর, কাশি বা খাওয়ায় অনীহার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।

একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনেরা শিশুটির মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন।

একে/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন