, || ||

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. জালাল মালিথা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার পারিবারিক আপিল আদালতের বিজ্ঞ বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. জালাল মালিথা চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া কানাপুকুর এলাকার মৃত আলতাফ হোসেন মালিথার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে ২৯ মার্চ চুয়াডাঙ্গা থানায় দায়ের করা মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(গ)৬ ধারায় অভিযোগ আনা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে আজ রোবিবার আদালত আসামি মো. জালাল মালিথাকে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করেন।

তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন