চুয়াডাঙ্গার দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক ও সিএ্যান্ডএফ এসোসিয়শনের সভাপতি হাজি খন্দকার শওকত আলী (৬৮) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।
মঙ্গলবার (০৬ অক্টবর) ভোর ৫ টার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে দর্শনা পৌর শহরের মোবারকপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
হাজি খন্দকার শওকত আলীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এছেছে পরিবার দলীয় নেতাকর্মিদের ভেতরে। গভীর শোক প্রকাশ করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সকলেই।

আজ মঙ্গলবার আসর বাদ কেরুজ বাজার মাঠে যানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মোবারকপাড়া গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে হাজি খন্দকার শওকত আলীকে।
এমএস/এএস



