২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসের প্রথম ১০ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৯৯ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ২০৬ কোটি টাকা (১ মার্কিন ডলার = ১২৩ টাকা ৩৬ পয়সা)।
গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানায়।
তথ্য অনুযায়ী, ৮ থেকে ১০ অক্টোবর এই তিন দিনে দেশে ২১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৬৭৭ কোটি টাকা।

এসএস/এএস



