, || ||

চুয়াডাঙ্গার রেমিট্যান্স যোদ্ধা শামীমের মালয়েশিয়ায় আত্মহত্যা

চুয়াডাঙ্গার রেমিট্যান্স যোদ্ধা শামীমের মালয়েশিয়ায় আত্মহত্যা

বুকভরা স্বপ্ন নিয়ে আট বছর আগে বিদেশে পাড়ি জমানো চুয়াডাঙ্গার রেমিট্যান্স যোদ্ধা শামীম হোসেন আত্মহত্যা করেছেন মালয়েশিয়ায়।শামীম হোসেন সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের নূর আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় আট বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন শামীম হোসেন। গত পরশুদিন হঠাৎ করেই বাড়িতে খবর আসে যে শামীম আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন পরিবারের সদস্যরা নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি।

এদিকে একটি সূত্রের দাবি, বিদেশে অবস্থানকালে ঢাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শামীম। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে ওই তরুণী তার সঙ্গে প্রতারণা করে অন্য এক স্থানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ধারণা করা হচ্ছে, সেই অভিমান ও মানসিক ক্ষোভ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

এদিকে আকস্মিক এই মৃত্যুর খবরে শোকে বিহ্বল হয়ে পড়েছে পরিবারটি। প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে একই পরিবারের অপর ভাইও বিষপানে আত্মহত্যা করেছিলেন। দুই ছেলেকে হারিয়ে শোকে পাথরে হয়ে গেছে পুরো পরিবারটি, যা এলাকার লোকজনকে গভীরভাবে নাড়া দিয়েছে।

এমভি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন