, || ||

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে স্কুলছাত্রীকে একেরপর এক ছুরিকাঘাত করা ইমন গ্রেপ্তার

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে স্কুলছাত্রীকে একেরপর এক ছুরিকাঘাত করা ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া জেলা শহরে জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমন জেলা শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি) জাকির হোসেন বলেন, ঘটনার পর থেকেই ইমন পলাতক ছিল। তাকে গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে পাটিকাবাড়ি এলাকায় তার মামার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, উত্ত্যক্তের প্রতিবাদ করায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের পাশে নিজ বাসার সামনে জাকিয়াকে ছুরিকাঘাত করেন ইমন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে সে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফেরে জাকিয়া। বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করার সময় পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে ইমন। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল ইমন। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য বিরক্ত করা বন্ধ করে দেয় সে।

ওআইএ

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন