, || ||

আগাম জামিন পেলেন এমপি আমির হামজা 

আগাম জামিন পেলেন এমপি আমির হামজা 

হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে মানহানির মামলায় আগাম জামিন নিতে সোমবার (২৮ এপ্রিল) সকালে হাইকোর্টে আসেন আমির হামজা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন।

এরপর ওই দিনই আমির হামজাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

বাদী আমির হামজার বিরুদ্ধে অভিযোগ আনেন, তিনি গত ২৬ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন।

আইএ/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন