, || ||

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় শিক্ষক আটক

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় শিক্ষক আটক

সাতক্ষীরা : সাতক্ষীরায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে গৌরাঙ্গ সরকার নাকে এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার( ১৯ মে) দুপুরে সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়েএ ঘটনা ঘটে। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

বিদ্যালয়ের শিক্ষাথীরা বলেন, মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন সময়ে ফজরের আযান ও মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন গৌরাঙ্গ সরকার। বিষয়টি জানাজানি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয় পুলিশ।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল আলম বলেন , বল্লী এলাকা থেকে এক শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে । অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তরিত পরে জানানো হবে।

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন