সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমিয়ে আনা হবে: এমপি কাজল

উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমিয়ে আনা হবে: এমপি কাজল

কক্সবাজার : উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের দুর্ভোগ কমিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত এলাকা পরিদর্শন ও স্থানীয় জনগণের সাথে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা, যোগাযোগ ব্যবস্থা, পানি নিষ্কাশন ও অন্যান্য নাগরিক সুবিধার বিষয়ে সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।

এসময় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরে তিনি খুনিয়াপালং ইউনিয়ন পরিষদে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এমপি লুৎফুর রহমান কাজল বলেন, জনগণের সমস্যাগুলো আমরা গুরুত্বের সাথে দেখছি। পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে এই এলাকার মানুষের দুর্ভোগ কমিয়ে আনা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুলতান আহমদ বুলু চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফরিদুল আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন