, || ||

চুয়াডাঙ্গায় বাস করে মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব: এসপি রুহুল

চুয়াডাঙ্গায় বাস করে মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব: এসপি রুহুল

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাদকের কুফল, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার গুরুত্ব এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

শনিবার (১৮ জুলাই) বিকেলে জীবননগর থানা-পুলিশের উদ্যোগে উপজেলার ধোপাখালী হাইস্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জীবননগর থানার ওসি সোলায়মান সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

তিনি বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ শুধু আইন প্রয়োগই নয়, জনসচেতনতা সৃষ্টি এবং বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও কাজ করে যাচ্ছে। যারা স্বেচ্ছায় মাদক ছেড়ে আত্মসমর্পণ করবে, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

পুলিশ সুপার বলেন, মাদক কারবারি, মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের সামারি ট্রায়েলের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা যেভাবে এগোচ্ছেন, আর বেশি দূরে নয় সমাজ থেকে, এই জেলা থেকে মাদক নিমূল হবে ইনশাআল্লাহ, যদি আমরা সবাই সোচ্চার থাকি।

তিনি হুশিয়ারী দিয়ে বলেন, আর একটি বিষয় আমি বলতে চাই মাদক সংশ্লিষ্ট যারা এখনো আত্মসমর্পণ করেন নাই, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনাদের জায়গা কিন্তু ওই ফুট্টাখেত, জঙ্গল, কারাগার কিন্বা এই জেলার বাইরে। এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব।

অনুষ্ঠানে ১৯ জন মাদকসেবী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন এবং ভবিষ্যতে মাদকের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ওএনবি/আর/এস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন