, || ||

ঝগড়া থামাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল তরুণের

ঝগড়া থামাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল তরুণের

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকারিয়া পএকটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান।

এ সময় এক ব্যক্তি তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত জাকারিয়াকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘাতককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএম/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন