, || ||

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তুহিনসহ গ্রেপ্তার ৩ 

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তুহিনসহ গ্রেপ্তার ৩ 

ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তুহিন রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন- স্থানীয় ইয়াফাত ফিলিং স্টেশনের মালিক ও আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক সোহাগ এবং নলডাঙ্গা গ্রামের ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন।

বুধবার রাতে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার করার পর ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

শরিফুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আগে থেকেই নাশকতা ও সন্ত্রাস দমন আইনে কালীগঞ্জ থানায় মামলা বিচারাধীন ছিল। ওই মামলাতেই তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেএইচ/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন