চুয়াডাঙ্গার দর্শনায় পূর্ব বিরোধের জেরে তহমিনা নামের এক নারীকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় থানায় দায়ের করা হয়েছে মামলা। এ ঘটনা পুলিশ এজাহার ভুক্ত আসামী শাহারুলকে গ্রেফতার করেছে।
গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে দর্শনা রেলবাজারের ফুলতলা এলাকায় ৫/৬ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। স্থানীয় উদ্ধার করে মিনাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পরপরই দর্শনা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পাঠানপাড়ার পিয়ার আলীর ছেলে শাহারুলকে (৩৫)।
এ ঘটনায় গতকাল রোববার মিনার ভাইপো দর্শনা শান্তিপাড়ার রুবেল আলী বাদি হয়ে ৫/৬ জনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ শাহারুলকে আদালতে সোপর্দ করেছে।

তবে অভিযোগ উঠেছে, মাদক সংক্রান্ত দ্বন্দ্বে এ হামলার ঘটনা ঘটেছে। মিনা যেমন মামদ কারবারী, তেমনি আরেক মাদক কারবারীর সাথে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্বের সৃস্টি হয়। সে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটলো ওই হামলার ঘটনায়।
এ বিষয়ে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, আহত তহমিনার ভাতিজা রুবেল বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। হামলার রহস্য উৎঘাটনের পাশাপাশি হামলাকারিদের গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে।
এমভি/এএস



