, || ||

দামুড়হুদায় পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু

দামুড়হুদায় পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সিয়াম কার্পাসডাঙ্গা গ্রামের মাঝেরপাড়র শফিকুল ইসলামের ছেলে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতর পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে সিয়াম নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানে চিপস কিনতে যাচ্ছিলো। এ সময় রাস্তার পাশে একটি পুকুরে তার হাত থাকা ১০ টাকার নোটটি পানিতে পড়ে যায়। পানি থেকে টাকাটি তোলার সময় পানিতে ডুবে যায় সিয়াম। এরপর এলাকাবাসী পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

এমএম/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন