রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

ঢাকা: দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই যুগ্ম পরিচালক জানান, ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

এদিকে চলতি সেপ্টেম্বরের প্রথম ৫ দিনে দেশে ৪৩ কোটি ৫৯ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ৩৬১ কোটির বেশি টাকা।

এসএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন