বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো. আমান (৩০) কে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার হায়দারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমান জেলা সদরের হায়দারপুর গ্রামের মইনুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আমানের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/১১৪ ধারা এবং The Explosive Substances Act, ১৯০৮-এর ৩/৬ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এএস



