, || ||

মধ্যরাতে পাটওয়ারীকে নিয়ে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ, বললেন আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ!

মধ্যরাতে পাটওয়ারীকে নিয়ে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ, বললেন আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ!

এনসিপির কয়েকজন নেতার সঙ্গে প্লেনের ভেতরে তোলা একটি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ওই ছবির ক্যপশনে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

ওই ছবিতে আসিফের সঙ্গে আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে তারা কোথায় যাচ্ছেন সেটি স্ট্যাটাসে উল্লেখ করেননি।

তবে, ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আগামী ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (ICAPP) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তাদের সফরের সময় এ ছবিটি তোলা হয়েছে।

ডি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন