, || ||

মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইলেকট্রিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃতের ব্যক্তির নাম বুড়ো মিয়া (৪৫)। তিনি দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার বুদো মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার ভোর ৩টার দিকে বুড়ো মিয়া দামুড়হুদার লোকনাথপুর গ্রামের কেরামত মণ্ডলের বাড়িতে টিউবওয়েলের মোটর খুলতে যান। মোটরটিতে বিদ্যুতের সংযোগ থাকায় সেটি খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়েছি। থানার একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওএনবি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন