, || ||

হুমকি শেষ হলে খুলে দেওয়া হতে পারে হরমুজ প্রণালী: আইআরজিসি

হুমকি শেষ হলে খুলে দেওয়া হতে পারে হরমুজ প্রণালী: আইআরজিসি

ওএনবি ডেস্ক : যুক্ত্রাষ্ট্রের আগ্রাসনের হুমকি শেষ হলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বুধবার (৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসির নৌবাহিনী পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন ব্যবস্থার আওতায় প্রণালীতে নিরাপদ ও স্থায়ী নৌ চলাচল নিশ্চিত করার উদ্যোগ নিতে পারে। তবে এ বক্তব্যের পূর্ণ অর্থ এখনও স্পষ্ট নয়।

একইসঙ্গে ইরানের নিয়ম মেনে চলার জন্য জাহাজ মালিকদের ধন্যবাদও জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রকল্প সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। এরপরই আইআরজিসি নিজেদের অবস্থান জানায়।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন