কক্সবাজার : মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬” উদ্যাপন উপলক্ষ্যে কক্সবাজারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
” সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত ” এ প্রতিপাদ্যে আজ জেলা প্রশাসন এবং জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কক্সবাজার জেলার ৭ জন শ্রমিককের পরিবারের চিকিৎসা ও সন্তানদের পড়ালেখার জন্য আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মো: মোর্তজা মোর্শেদ।
এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপপরিচালক মো: শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহিদুল আলম, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলামসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।
এ সময বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতিতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে জাতীয় উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে।
এছাড়া দিবসটি উপলক্ষে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস



