সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দর্শনায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক, স্মার্টফোন ও প্রাইভেটকার জব্দ

দর্শনায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক, স্মার্টফোন ও প্রাইভেটকার জব্দ

চুয়াডাঙ্গার দর্শনায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া সিন্ডিকেটের দুই এজেন্টকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার ও অনলাইন জুয়ায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর দক্ষিণপাড়া গ্রামের মন্টুর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন—জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে মো. রকিবুল হোসেন (২৬) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. রিয়াদ সোহান (৩২)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন পালিয়ে যায়।পরে আটক ব্যক্তিদের ব্যবহৃত সাদা রঙের এলএক্স করোলা প্রাইভেটকার এবং জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন নিজেদের অনলাইন জুয়ার এজেন্ট বলে স্বীকার করেছেন। তারা মোবাইল অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি, বিভিন্ন ভিপিএন এবং টেলিগ্রাম ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতেন।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটকৃতদের আজ রোবিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মনিরুজ্জামান সুমন/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন