ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ বস্তু দুটি উদ্ধার করা হয়।
পুরাতন ডিসি কোর্টের সামনের অস্থায়ী ফল ব্যবসায়ী নিশান হোসেন জানান, প্রতিদিনের মত সকালে দোকান খোলার সময় তিনি সেখানে ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ্য দুটি বস্তু দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার এস আই সুশান্ত কর্মকার বলেন, ককটেল সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কে বা কারা কোন উদ্দেশ্যে এখানে রেখে গেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জে/এএস



