রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দর্শনায় রাতের আধারে ৭০টি মহানিম গাছ কেটে সাবাড়, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকা

দর্শনায় রাতের আধারে ৭০টি মহানিম গাছ কেটে সাবাড়, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকা

দর্শনা থানাধীন জিরাট গ্রামে রাতের আধারে ৭০টি মহানিম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গাছের মালিক। এ ঘটনায় দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, দর্শনা থানার জিরাট মাঝেরপাড়া এলাকার মো. ফজলুর রহমান (৫৫) তার খেয়াঘাট সংলগ্ন মাঠে মহানিম গাছের বাগান গড়ে তোলেন। গত ১৪ সেপ্টেম্বর রাত থেকে ১৫ সেপ্টেম্বর ভোরের মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে ৭০টি মহানিম গাছ কেটে ফেলে। গাছগুলোর প্রতিটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ থেকে ৩০ ফুট। এতে তার প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী ফজলুর রহমান জানান, ১৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে তিনি বাগানে গিয়ে গাছ কাটার বিষয়টি জানতে পারেন। পরে আশপাশে খোজাখুজি করেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

এ বিষয়ে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত চলছে।

এমএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন