সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পদত্যাগ করলেন শেহরীন মোনামি

পদত্যাগ করলেন শেহরীন মোনামি

ঢাকা : পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। সোমবার (১১ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

তিনি লেখেন, আমি প্রাতিষ্ঠানিকভাবে আমার পদ থেকে পদত্যাগ করেছি। শিক্ষকতা পেশার সাত বছরে (২০২৪ সাল পর্যন্ত) কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। কিন্তু যখন প্রক্টর আমাকে কল করে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম।

তিনি বলেন, একে তো নতুন বাংলাদেশ; অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি, তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে! জুলাই এবং জুলাই পরবর্তী এমন সময় ও পরিস্থিতি আদৌ দেশে আসবে কী না, জানি না।

সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর এবং তার টিম এমন পরিস্থিতি মোকাবিলা করেনি। করবেও না।

জেপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন