সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

ঢাকা : টানা কয়েক দফায় বাড়ার পর বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় এই ধাতুটির দাম বিশ্ববাজারে ফের কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক বাজারে সোমবার (১১ মে) দুপুর ১২টা নাগাদ (বাংলাদেশ সময়) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ২ শতাংশ কমেছে। এর ফলে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৫৭ দশমিক ৮৯ ডলারে নেমেছে।

পাশাপাশি ফিউচার মার্কেটেও ১ দশমিক ৪ শতাংশ কমেছে স্বর্ণের দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৬৬৫ দশমিক ৭০ ডলারে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় ক্রুড ওয়েলের (অপরিশোধিত তেল) দাম বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। ফলে দাম কমেছে স্বর্ণের।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন