, || ||

মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদের আগেই ফিরবেন দেশে

মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদের আগেই ফিরবেন দেশে

ঢাকা : মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মির্জা আব্বাস বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি নিজেই ভিডিওবার্তার মাধ্যমে সবার সামনে আসবেন এবং সবার কাছে দোয়া চাইবেন। চিকিৎসা-পরবর্তী প্রক্রিয়া ও থেরাপি শেষ করে শিগগির তিনি দেশে ফিরবেন।

এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। বর্তমানে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন