মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টাকালে স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন, জেলা শহরের গোরস্থানপাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ ও শিশুবাগান পাড়ার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন। তারা দুজনেই মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী।
পুলিশ জানান, রাতে কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার লক্ষে আগুন নিক্ষেপ করে। এই সময় ঘটনাস্থলে ডিউটিতে থাকা পুলিশ ও জনগণ ওই দুজনকে আটক করে। পরে তাদেরকে ডিবি কার্ষালয়ে নিয়ে আসা হয়।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সানা বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে আগুন নিক্ষেপের সময় স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ দুজনকে আটক করে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমভি



