সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর সময় প্রয়োজন: অর্থমন্ত্রী

অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর সময় প্রয়োজন: অর্থমন্ত্রী

ঢাকা: আমরা ফ্যাসিস্ট ও বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করেছি। দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাজেট ২০২৬ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাজেট পারফেক্ট হয়েছে বলছি না। যেদিকেই হাত দিই, শুধু বকেয়া। এমন সময় দেড় মাসের মধ্যে বাজেট দিতে হয়েছে। অথচ প্রস্তুতি নিতেই অন্তত ৬ মাস দরকার।

ট্যাক্স নেটের পরিধি বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, অল্প টাকা দিয়ে হলেও দেশের মানুষকে করের (ট্যাক্স নেট) আওতায় আসতে হবে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই।

সরকার ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক নানা ধরনের অর্থনৈতিক সহায়তা কমে গেছে, এমন সময় চ্যালেঞ্জিং বাজেট দিতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ফ্যাসিস্ট ও বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করেছি। আমরা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে দেখছি। চলমান অর্থনৈতিক সংকট কাটাতে আমাদের অন্তত দুই বছর সময় লাগবে।

ফ্যামিলি কার্ডের বিষয়ে আমির খসরু বলেন, ফ্যামিলি কার্ড সঠিকভাবে বিতরণ করা হবে। সরকার তো শ্রমিকের বেতন দেয় না। কিন্তু ফ্যামিলি কার্ড কিছুটা হলেও স্বস্তি দেবে।

জেপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন