সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কানে অল-হোয়াইট লুক নজর কাড়লেন ঐশ্বরিয়া

কানে অল-হোয়াইট লুক নজর কাড়লেন ঐশ্বরিয়া

ঢাকা : ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে হাজির হয়ে সবার নজর কেড়ে নিলেন বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রায় বচ্চন ।

এবার ঐশ্বরিয়া বেছে নিলেন একেবারে ভিন্নধর্মী সাদা টাক্সেডো লুক। স্টাইলিশ সেই পোশাকের সঙ্গে পালকের বোয়া আর নতুন হেয়ারস্টাইল মিলিয়ে যেন রেড কার্পেটে অন্য এক ঐশ্বরিয়া।

তার এই অল-হোয়াইট লুক ইতোমধ্যেই ফ্যাশন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই বিশেষ টাক্সেডোতে ছিল ঝলমলে সিকুইন, ক্রিস্টাল-খচিত বোতাম এবং স্তরযুক্ত নচ ল্যাপেল।

জ্যাকেটের প্যাডেড শোল্ডার, ফুল স্লিভ এবং কাফে লেস ট্রিম পুরো লুকে যোগ করেছে নাটকীয়তা। কোমরে ফিটিং কাট তার ফিগারকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

জ্যাকেটের ভেতরে ঐশ্বরিয়া পরেছিলেন সাদা বুস্টিয়ার, যেখানে ছিল লেস এমব্রয়ডারির কাজ। সঙ্গে ছিল সিলভার সিকুইন-খচিত ফ্লেয়ার প্যান্ট।

পুরো লুককে আরও আলাদা করেছে পালক দিয়ে তৈরি টেকসই বোয়া ও ক্যাট-ইয়ার স্টাইলের শাল।

এই লুকের সঙ্গে ভারী গয়না ব্যবহার করেননি ঐশ্বরিয়া। তিনি বেছে নেন সাদা পিপ-টো পাম্পস ও ডায়মন্ড রিং। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার বারগান্ডি রঙের খোলা চুল।

সফট ব্লোআউট ওয়েভে সাজানো সেই হেয়ারস্টাইলকে অনেকে বলছেন তার সাম্প্রতিক সময়ের সেরা লুকগুলোর একটি।

মেকআপে ছিল গাঢ় প্লাম লিপস্টিক, উইংড আইলাইনার, শিমারি আইশ্যাডো, হাইলাইটার ও সফট ব্রোঞ্জারের নিখুঁত ব্যবহার।

সব মিলিয়ে কান উৎসবের শেষ দিনে ঐশ্বরিয়া যেন আবারও নিজের ফ্যাশন সাম্রাজ্যের শক্ত অবস্থান জানিয়ে দিলেন।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন